পূর্ব বর্ধমান জেলাপরিষদের ২০২১-২২ এর আর্থিক বছরের বাজেট পেশ - The News Lion

পূর্ব বর্ধমান জেলাপরিষদের ২০২১-২২ এর আর্থিক বছরের বাজেট পেশ

 


দি নিউজ লায়নঃ       পূর্ব বর্ধমান জেলাপরিষদের  ২০২১-২২ এর আর্থিক বছরের বাজেট  পেশ হলো। এবারে মোট বাজেট ৯১৫ কোটি ৮১ লক্ষ ৬ হাজার ৩১২। জেলাপরিষদের ১০টি স্থায়ী সমিতির মধ্যে সবচেয়ে বেশি বাজেট ধরা হয়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিতে। এই দপ্তরের বাজেট ৩০০ কোটি ৮১ লক্ষ ৬৮ হাজার ৯৭৪। জনস্বাস্থ্য এর পরই রয়েছে পূর্ত ও পরিবহন দপ্তরের বাজেট। 


এখানে এবার ২৮০ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ৪০১ টাকা ধরা হয়েছে। সবচেয়ে কম বাজেট ক্ষুদ্র, শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি দপ্তরের। এখানে বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা।  জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সাংবাদিকদের জানিয়েছেন,  গতবছরের বাজেটের থেকে এবার সব দপ্তরে ১০ শতাংশ করে বাজেট বেশি ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.